শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ অক্টোবর ২০২৬ ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি স্মার্ট উদ্যোক্তা ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হচ্ছেন রানা সরকার ব্যক্তিগত অর্থায়নে বিটেশ্বর বাজারের বেহাল সড়কের সংস্কার করলেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার চন্দ্রশেখরদী মানবকল্যান যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দাউদকান্দির তালতলী গ্রামে দিপুর উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের

গৌরীপুর-টু-ঢাকা নতুন এসি বাস সার্ভিস "গ্রীন ঢাকা"র পথচলা শুরু | প্রধান খবর

গৌরীপুর-টু-ঢাকা নতুন এসি বাস সার্ভিস  "গ্রীন ঢাকা"র পথচলা শুরু | প্রধান খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকার আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে নতুন বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। নতুন এই বাস সার্ভিসটির নাম "গ্রীন ঢাকা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রীত বাসটি পথচলা শুরু হয়েছে আজ থেকে।

আজ বেলা ১টায় মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর বাসস্টেশনে, দোয়া মুনাজাত ও লাল ফিতা কেটে সার্ভিসটির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ মোহাম্মাদ টুটুল।

জানা যায়, উপজেলার গৌরীপুর বাসস্টেশন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাসটি যাত্রা শুরু করবে। দাউদকান্দি, গুলিস্থান, পল্টন ও যমুনা ফিউচার পার্ক হয়ে বাসটি আব্দুল্লাহপুর পৌছাবে। এই নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে গ্রীন ঢাকা। প্রতিদিন প্রায় ৪৪টি বাস চলাচল করবে এই সড়কে। গৌরীপুর থেকে গুলিস্থান ১৪০ ও গৌরীপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ২৬০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গ্রীন ঢাকা" বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএস সুমন সরকার। দাউদকান্দি উপজেলা আ'লীগের যুগ্ম সম্পাদক শাহজালাল সরকার, ভিপি সালাহ উদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী।

গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান মিয়া সরকার, দপ্তর সম্পাদক জিএস জাকির হাজারী, ভিপি মাসুম রেজা মিন্টু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার, যুগ্মআহ্বায়ক আক্তার ফকির, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও ছাত্রলীগনেতা আপন।

গ্রীন ঢাকা' কম্পানীর পরিচালক মমিন উল্লাহ মামুন জানান,  সড়কে চলাচলরত যাত্রীদের উন্নত সেবা দিতে, আমরা কুমিল্লার গৌরীপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত গ্রীন ঢাকা'র নতুন সার্ভিস উদ্বোধন করেছি। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোর্চে বসে আরামে ও স্বাচ্ছন্দে যাত্রীরা তাদের নিরাপদ গন্তব্যে পৌছে যাবে। আমাদের গাড়ী উন্নতমানের ও চালকরা অভিজ্ঞ। সকলকে গ্রীন ঢাকা' বাসে স্বাগত জানাচ্ছি।

পিকে/এসপি
উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি

উটের মূত্র থেকে তৈরি ওষুধে সারবে ক্যানসার! সত্যতা জানাল সৌদি